
কলকাতায় জন্ম ও মৃত্যু শংসাপত্র দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
The story in brief
কলকাতা পৌরসংস্থা থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন কলকাতার সাধারণ মানুষ। পাসপোর্ট নবীকরণ, স্কুলে ভর্তি, পড়াশোনা শুরু করার মতো জরুরি কাজও হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়ে পৌর আধিকারিকদের কাছে কৈফিয়ত চাইলেন মন্ত্রী।