
ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা গঙ্গা-পদ্মার হুমকিতে
The story in brief
ভাঙন ও ধসের কারণে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা গঙ্গা-পদ্মার হুমকিতে পড়েছে। ধসের কারণে ইতিমধ্যে নিউ ফারাক্কা জংশনের কাছে রেললাইন ৩ ফুট তলিয়ে গেছে। এতে ইস্টার্ন রেলওয়ে ৮টি ট্রেন বাতিল করেছে। সামশেরগঞ্জে গত ৫ বছরে ৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মসজিদ ও ৪ হাজার বিঘা আমবাগান তলিয়ে গেছে।