
তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন অন্তঃসত্ত্বা মহিলা
The story in brief
তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে সকাল সাড়ে ১০ টায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয় অনামিকা গারং নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে। তিনি বারবার ১০২ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন। কিন্তু দুপুর দেড়টার আগে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় না। হাসপাতালের ভিতরে ৫ ঘণ্টা ধরে দুটি ১০২ অ্যাম্বুলেন্স অলস পড়ে ছিল। ঘটনাটি বিএমওএইচ জানতেও পারেনি। অ্যাম্বুলেন্স না আসায় চরম দুর্ভোগ পোহাতে হয় অন্তঃসত্ত্বা মহিলাকে।