
উত্তর বঙ্গোপসাগরে ঘণীভূত ঘূর্ণিঝড়
The story in brief
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে ঘণীভূত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। আর্দ্রতা জনিত অস্বস্তিও রয়েছে।